সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
যাবজ্জীবন সাজা ভোগের পর আবারো খুন

যাবজ্জীবন সাজা ভোগের পর আবারো খুন

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মরদেহের ময়নাতদন্ত বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ফিরোজ আলম (৪৭) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চিংড়াখালী এলাকার বাসিন্দা ও পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ ও নিহত ফিরোজের পরিবারের সূত্রে জানা গেছে, নিহত ফিরোজ আলমের ছোট ভাই রুহুল আমিন কাঁঠালিয়া গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজা ভোগ করে গত বছর বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকেই জমি নিয়ে বড় ভাই ফিরোজের সঙ্গে বিরোধ চলে আসছিল তার। এ নিয়ে প্রায়ই দুই ভায়ের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। এর সূত্র ধরেই শুক্রবার রাতে দুই ভায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রুহুল দা দিয়ে কুপিয়ে ফিরোজকে গুরুতর আহত করেন। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে স্ত্রী রানী বেগমও আহত হন। পরে ফিরোজকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।

নিহত ফিরোজের স্ত্রী রানী বেগম বলেন, একজনকে হত্যা করে যাবজ্জীবন সাজা ভোগ করেও ভালো হতে পারেননি রুহুল। তিনি বাড়িতে আসার পর থেকেই আমার স্বামী ও আমাদের সঙ্গে ঝগড়া করতেন। মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন রুহুল। তাকে জমি ভাগ করে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের জমির দিকে নজর রয়েছে তার। দুই ভাইয়ের মধ্যে প্রায়ই এ নিয়ে কথা কাটাকাটি হতো। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। যার বিরুদ্ধে হামলার অভিযোগ তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনায় নিহত ফিরোজের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি মুরাদ বলেন, হামলাকারী নিহতের ছোট ভাই বছরখানেক আগে অপর একটি হত্যা মামলায় সাজা খেটে বের হয়েছিল। জেল থেকে বের হওয়ার পর কিছুদিন তিনি চট্টগ্রামে ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD