শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
২ তরুণী সংঘবদ্ধ ধর্ষণে সহায়তাকারী তানিয়া গ্রেফতার

২ তরুণী সংঘবদ্ধ ধর্ষণে সহায়তাকারী তানিয়া গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: সিলেট নগরের একটি আবাসিক হোটেলে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণে সহায়তাকারী তানজিনা আক্তার তানিয়াকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের শিবগঞ্জ এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হলে ভুক্তভোগীদের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার তানিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়সিদ্দি গ্রামের দবির মিয়ার মেয়ে।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ মামলার প্রধান আসামি তানিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ২৩ আগস্ট দিনগত রাতে নগরীর পাঠানটুলাস্থ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ সংলগ্ন গ্রিন হিল আবাসিক হোটেলে দুই তরুণী সংঘবদ্ধ শিকার হন। ভুক্তভোগীদের বান্ধবী তানিয়া রোগীকে রক্ত দেওয়ার নাম করে তাদের ডেকে নিয়ে বখাটে কর্তৃক হোটেল কক্ষে আটকিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করান। এ ঘটনায় গত ২৮ আগস্ট ভুক্তভোগী দুই তরুণী সিলেটের জালালাবাদ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

মামলার আসমিরা হলেন-  সংঘবদ্ধ ধর্ষণে সহায়তাকারী নগরের উপশহর এলাকার বাসিন্দা বিউটি পার্লার কর্মী তানজিনা আক্তার তানিয়া (২৫),সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোহাইমিন রহমান রাহি (৩৩), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিগন্দগঞ্জ নয়াবাজার (লোকেশ্বর) গ্রামের মৃত তহুর আলীর ছেলে জুবেল (৩১), নগরের পাঠানটুলা এলাকার আলী আকবরের ছেলে রানা আহমদ শিপলু ওরফে শিবলু (৩৫), সুনামগঞ্জ সদর থানার হরিনাপাটি গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে স্বেচ্ছাসেবক দল নেতা নাবিল রাজা চৌধুরী (৩৫) ও সুজন (৩৫) এবং অজ্ঞাত আরও ৫/৬ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD