রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির সুলতানগঞ্জ গ্রামের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত বরিশাল সেবাচিমে প্রেরণ করেণ। পরে এ্যাম্বুলেন্সযোগে বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সেকান্দার হাওয়ালাদার (৯০) দুর্ঘটনাকবলিত এলাকার মৃত রিয়াজ উদ্দিন হাওলাদারের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সকালে ফজরের নামাজ শেষে ওই সংযোগ সড়ক দিয়ে হেটে বাড়িতে ফিরছিলেন ধার্মিক বৃদ্ধ। এসময় পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকগজ দুরে গিয়ে ছিটকে পড়েন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক মোটরসাইকেল ড্রাইভাড়কে আটকে আমাদের অভিযান চলছে। এছাড়া পরবর্তী আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD