বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
‘উসকানিমূলক বই’ পেলেই ব্যবস্থা

‘উসকানিমূলক বই’ পেলেই ব্যবস্থা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলায় যারা ধর্মীয় ও সাম্প্রদায়িক উসকানিমূলক বই বিক্রি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমিতে গ্রন্থমেলার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা বলছেন, এবার গ্রন্থমেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বাঁশের আউটার কর্ডন করে ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হবে মেলাসহ গোটা মেলা প্রাঙ্গণ। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত এবং বোম্ব ডিসপোজাল ইউনিট। থাকছে র‌্যাবের টহল ও স্ট্রাইকিং ফোর্স।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ধর্মীয় ও সাম্প্রদায়িক উসকানি থাকবে এমন বই বিক্রি নিষিদ্ধ রয়েছে। কেউ যাতে এ ধরনের বই বিক্রি করতে না পারে, সে জন্য নজরদারি হিসেবে বাংলা একাডেমি সার্ভেইল্যান্স টিম মাঠে থাকবে। এ ছাড়া পুলিশও নজরদারি করবে। এ ধরনের বই পেলে বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বইমেলার নিরাপত্তাব্যবস্থা নিয়ে কমিশনার বলেন, ‘অমর একুশে বইমেলা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ডিএমপি সুদৃঢ়, সম্মিলিত ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে। এবারের মেলায় বাংলা একাডেমিতে প্রবেশের জন্য দুটি এবং বের হওয়ার জন্য একটি পৃথক গেট করা হয়েছে। এ ছাড়া মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রবেশ এবং বের হওয়ার জন্য তিনটি প্রবেশ ও তিনটি বের হওয়ার গেট করা হবে।’ তিনি আরো বলেন, ‘প্রতিটি গেটে আর্চওয়ে থাকবে। মেটাল ডিটেক্টর দিয়ে আগতদের দেহ তল্লাশি করে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD