বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১৪৪ ধারাকে উপেক্ষা করে প্রতিবন্ধীর জায়গা দখল

১৪৪ ধারাকে উপেক্ষা করে প্রতিবন্ধীর জায়গা দখল

Sharing is caring!

মোঃহাফিজুল ইসলাম শান্ত:  পটুয়াখালীর গলাচিপা পৌরসভার কলেজ রোড ০৯ ওয়ার্ড গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে শারীরিক প্রতিবন্ধী ও রিকশা চালক মো. নাসির খান (৫০) এর শেষ অবলম্বন ক্রয় ক্রীত সম্পত্তিতে জোর পূর্বক ঘর উঠানোর অভিযোগ উঠেছে। শুক্রবার কাক ডাকা ভোরে প্রতিপক্ষ রেজাউল হাওলাদার রেজার নেতৃত্বে এ ঘর উঠানো হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪/১৪৫ ধারকে অগ্রাহ্য করে রেজাউল হাওলাদার রেজা প্রতিবন্ধী মো. নাসির খানকে মারধর করে জোর পূর্বক সে জায়গায় ঘর উঠান বলে জানাযায়।

মো. নাসির খানের প্রতিবন্ধী পরিচয় পত্র নং ৬৪২৯৯৪৬২৯৩-০৭। তিনি পিতাঃ মৃত্যু আ. রশিদ খানের পুত্র। মো. নাসির খান জানান, হাজী মোতালেফ খানের এর কাছ থেকে ৭ শতাংশ জমি ক্রয় করি। লাল ভানু গং/নুর ভানু নামে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন। যার ক্রমিক নং ০৮৫৩১৯১। এছাড়া, বর্তমান সাল পর্যন্ত ডি সি আর পরিশোধ করা হয়েছে। ডি. সি. ফরম নং/১২ (পি ১৩৪)। প্লটঃ ২৫২ (উঃ)। সেখানেও ঘর উঠানোর চেষ্টা চলছে। শাহ আলম খান জানান, এ সম্পত্তি আমাদের পিতা মৃত্যু আবু আহমেদ খান বিক্রি করেন মৃত্যু ধলু হাওলাদার (রেজাউল হাওলাদার রেজার পিতা) এর কাছে সে বিক্রি করেন হাজী মোতালেফ খানের কাছে তিনি এ জমি বিক্রি করেন লাল ভানু, হাসিন বেগম ও মো. নাসির খান এর কাছে।

রতনদী মৌজার জে এল নং ১০৮, সংশোধিত খতিয়ান নং ২৪১৩, দাগ নং ১৭৩৩, জমির পরিমান ০৭ শতাংশ। রেজাউল হাওলাদার রেজা কেন যবরদস্ত করছে সেটা বলতে পারিনা। ওরা শুধু শুধু মো. নাসির খানের সাথে বিরোধ করেছে। প্রকৃতপক্ষে তাদের কোন কাগজ নেই।

ইটালির টাকার জোর দেখাচ্ছে প্রতিবন্ধী মো. নাসির খানের উপর। রেজাউল হাওলাদার রেজা সাংবাদিকদের উপস্থিতি পেয়ে ঘটনা স্থান থেকে সরে যায়। তার ছেলে রিয়াজ হাওলাদার (২২) কে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সে কিছুই জানেনা বলে স্থান থেকে সরে পরে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, সংবাদ পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ১৪৪ ধারা জারি অবস্থায় সেখানে নতুন করে বসবাস করলে তাঁদেরকে বাহির করে দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD