রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
ব‌রিশা‌লে মোবাইল কোর্ট অভিযানে ১০৫ মন পলিথিন জব্দ

ব‌রিশা‌লে মোবাইল কোর্ট অভিযানে ১০৫ মন পলিথিন জব্দ

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ আজ ৬ই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ‌্যায় নগরীর পলাশপুরের একটি গোডাউনে জেলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না‌হিদুর রহমান।

গোপন সংবাদের ভি‌ত্তি‌তে নগরীর পলাশপুরের ৩নং গলির একটি গোডাউনে অ‌ভিযান চালা‌নো হয়। গোডাউন থেকে ৪ হাজার ২’শ কেজি অর্থাৎ ১০৫ মন অবৈধ পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য ৬ লাখেরও বেশী।

এ ঘটনায় পলিথিন মালিক আক্কাস হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় প্রসিকিউশন প্রদান করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক। জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে বলে জানিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না‌হিদুর রহমান। জব্দ হওয়া পলিথিনের মালিক আক্কাস হাওলাদার একজন ভ্রাম্যমান বিক্রেতা। তার কোন দোকান নেই।

মোটরসাইকেলে করে তিনি দোকানে দোক‌া‌নে গি‌য়ে প‌লি‌থিন বি‌ক্রি ক‌রেন। নগরী ও নগরীর বাইরে তিনি পলিথিন সরবরাহ করে থাকেন আক্কাস বেশ কিছুদিন ধরে একাজ করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD