বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শিশু ছাত্রীকে   শ্লীলতাহানি, শিক্ষককে চাকরিচ্যুত 

শিশু ছাত্রীকে   শ্লীলতাহানি, শিক্ষককে চাকরিচ্যুত 

Sharing is caring!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কিন্ডারগার্টেনের শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একবার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল।

গত ২২ আগস্ট ওই কিন্ডারগার্টেন স্কুলে ঘটে এ ঘটনা। পরে ঐদিনেই ছাত্রীটির অভিভাবক এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিলে ২৩ আগস্ট ওই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।

জানা যায়, বোয়ালমারী পৌর শহরে অবস্থিত একটি নামকরা কিন্ডারগার্টেনের শিক্ষক পঙ্কজ সাহার (৩৫) বিরুদ্ধে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ উঠে। ভুগক্তভোগী ছাত্রী তার অভিভাবককে বিষয়টি জানালে তারা বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেন।পরে বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষককে চাকরিচ্যুত করে।

একটি সূত্র জানায়, সংশ্লিষ্ট ছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিযুক্ত শিক্ষকের সম্মানের বিষয়টি বিবেচনা করে বিতর্কিত ওই শিক্ষককে বহিষ্কার না করে সেচ্ছায় অব্যাহতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ভুক্তভোগী ছাত্রীর বাবা, তার মেয়ের শরীরে ওই শিক্ষক হাত দিয়েছেন বিষয়টি প্রকান্তরে স্বীকার করেন।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক পঙ্কজ সাহা বলেন, আমি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছি। শ্লীলতাহানির অভিযোগ সত্য নয়।

সংশ্লিষ্ট বিদ্যালয়টির প্রধান শিক্ষক পরেশ চক্রবর্তী বলেন, ওই শিক্ষক এক সপ্তাহ ধরে বিদ্যালয়ে আসছেন না। কেন আসছেন না তা আমি জানি না। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, কয়েক বছর আগেও একবার ওই শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD