শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্য সার বিক্রি ও বস্তায় ওজনে কারচুপি করার অপরাধে বরিশালে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি  মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে এমআরপি না থাকায় ও মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য বিক্রি করায় আরও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদি ও শিকারপুর বন্দর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে এ জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সূমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া, ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লাসহ ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে সরকার নিধার্রিত দাম থেকে বেশি দামে সার বিক্রি ও সারের বস্তায় ওজনে কারচুপি করায় মেসার্স আলী এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা, নিধার্রিত দাম থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করায় রিপন এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা ও শাহিন ট্রেডার্সকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মেসার্স আলী এন্টারপ্রাইজের টিএসপির সারের ৫০ কেজির বস্তায় ৪০ কেজিও পাওয়া গেছে, আবার কোনটিতে এর থেকেও কম পাওয়া গেছে।

অপরদিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় আজিজ স্টোরকে ২ হাজার টাকা, মূল্য তালিকা এবং পণ্যের মোড়কে এমআরপি না থাকায় সিফাত স্টোরকে ৩ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় সেলিম ভ্যারাইটিজ স্টোরকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান এ কর্মকর্তা।

অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD