বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাংবাদিক দেলোয়ার কে প্রাননাশের হুমকি

সাংবাদিক দেলোয়ার কে প্রাননাশের হুমকি

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকিতে দৈনিক গনজাগরন পত্রিকার প্রতিনিধি, প্রেসক্লাব দুমকির অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন কে প্রাননাশের হুমকির দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের একটি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার অযুহাতে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সবুজ সিকদার ওই সাংবাদিকে প্রাণ নাশের হুমকি দেন।

এঘটনায় হুমকির শিকার সাংবাদিক দেলোয়ার হোসেন দুমকি থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। ডায়েরি নং-১০৭৫, ঘটনার বিবরনে জানাযায়, গত ২৬ আগষ্ট উপজেলার চরবয়ড়া গ্রামের কামাল শরীফ(৫৫) নামের এক কৃষক তার জমি জোরদখল করে চাষ করার প্রতিবাদে প্রেসক্লাব দুমকির হল রুমে একটি সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে জোর দখল সংক্রান্ত বিষয় মকবুল শরীফ ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কে অভিযুক্ত করে।

0উক্ত সংবাদ সম্মেলনে একজন সংবাদকর্মী হিসাবে দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে মুরাদিয়া বোর্ড অফিস বাজার ব্রীজের পশ্চিম পাড়ে গাড়ি থেকে নামার সাথে সাথে আগে থেকেই ওৎ পেতে থাকা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সহ ৪/৫জন তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।

প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের নিউজ না করার হুমকি দিয়ে সবুজ শিকদার বলেন, এ নিউজ পাঠালে জানে মেরে ফেলবো, তোর কোনো বাপ নাই রক্ষা করবো। এ ঘটনায় নিজের জীবন হুমকির মুখে উল্লেখ করে দুমকি থানায় সাধারন ডায়েরীটি করেন ভুক্তভোগী সাংবাদিক দেলোয়ার হোসেন।

এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত সবুজ সিকদারের উপযুক্ত শাস্তির দাবীতে প্রেসক্লাব দুমকির নির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিতে আগামীকাল সোমবার মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মতার কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে কর্মসুচি ঘোষনা করা হয়েছে। এ বিষয়ে সবুজ সিকদার নিজেকে নির্দোষ দাবী করে বলেন প্রাননাশের হুমকি অসত্য তবে কথার কাটাকাটি হয়েছে বলে স্বীকার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD