সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
কক্সবাজারে যৌথ অভিযান: ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

কক্সবাজারে যৌথ অভিযান: ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: কক্সবাজার শহরে জবর দখল করা ৭৮ একরের সরকারি খাস খতিয়ানভুক্ত একটি পাহাড় আজ বুধবার দখলমুক্ত করা হয়েছে। এ পরিমাণ জমির বর্তমান বাজার দর কমপক্ষে ২০০ কোটি টাকা। শহরের লাইট হাউজ ফাতেরঘোনা এলাকার সরকারি এই পাহাড়টি দখলমুক্ত করতে গত দুদিন ধরে প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকালের অভিযানে পাহাড় কেটে অবৈধভাবে নির্মিত কমপক্ষে এক ডজন পাকা ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। কক্সবাজার জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট সেলিম শেখ জানিয়েছেন, বেশ ক’বছর ধরে শহরের গুরুত্বপূর্ণ সরকারি এই পাহাড়টির কাটা শুরু করা হয়। পাহাড় খেকোরা খণ্ড খণ্ড করে পাহাড়টি কেটে জবর দখলে নেয়। এরপর সেই সরকারি পাহাড়ী জমিতেই কেউ বস্তি নির্মাণ করে আবার কেউ পাকা ভবন নির্মাণের কাজ শুরু করে দেয়।

কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ফাতেরঘোনা নামক সরকারি পাহাড়ের ৭৮ একর জমির পাহাড় ঘিরে দখলবাজরা বেপরোয়া হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে। পাহাড়ের দখল নিয়ে কেনাবেচার ঘটনাও ঘটেছে অহরহ। সেই পাহাড়টির পার্শ্ববর্তী ডিসি পাহাড়ের সরকারি জমিও ননজুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে কেনাকাটা হয়েছে দেদারছে। গত দুদিন ধরে চলা যৌথ অভিযানে রয়েছে দুদকের একজন কর্মকর্তাও। জানা গেছে, দুদকের উপ পরিচালক লুৎফুর কবির চন্দন সরকারি পাহাড়ের জমি বেচা কেনার বিষয়টির সন্ধান করে যাচ্ছেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ূন কবীর জানান, উচ্ছেদ করা সরকারি জমিতে বন বিভাগ বনায়নের কাজ শুরু করবে। তিনি বলেন, এভাবে সরকারি জমি জবর দখল হতে থাকলে অবশিষ্টই আর থাকবে না। এ কারণে বিপুল পরিমাণ সরকারি জমি নিয়ে আনসার ক্যাম্প স্থাপন করা যায় কিনা তাও চিন্তা করে দেখা হচ্ছে। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD