শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
৬৪ জেলায় রেল সংযোগে কাজ

৬৪ জেলায় রেল সংযোগে কাজ

Sharing is caring!

অনলাইন ডেক্স: দেশের ৬৪ জেলায় রেল সংযোগের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর। শনিবার (২৭ আগস্ট) সকালে বরিশাল নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

রেল সচিব বলেন, দেশের ৬৪ জেলায় যেন রেল সংযুক্ত হয়; সেই পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় ভাঙ্গা থেকে পায়রা রেলপথ সম্পর্কেও কিছু তথ্য জানান তিনি।

সচিব বলেন, ভাঙ্গা থেকে পায়রা রেল পথের ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে। এখন তহবিল সংগ্রহের কাজ চলছে। এ কাজ শেষ হলে জমি অধিগ্রহণ শুরু করা হবে। এ রুটে সিঙ্গেল লাইন অনুযায়ী রেলপথ এগিয়ে যাবে।

জমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে। সেগুলো অধিগ্রহণের আগেই সমাধান করা হবে বলেও জানান হুমায়ুন কবীর।

বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুবদ্ধ’ প্রতিপাদ্যে ‘অজানাকে জানার উদ্দেশ্যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক সেমিনার-২০২২টি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এহতেসাম উল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের কলেজ পরিদর্শক ড. মো. লিয়াকত হোসেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. খোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD