সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভারতীয় কিশোরী আটক

ভারতীয় কিশোরী আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রেমের টানে পাসপোর্ট ছাড়াই ফরিদপুরে এসেছে পূজা বিশ্বাস (১৬) নামে ভারতীয় এক কিশোরী। পরে তাকে বিয়ের আসর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সেইসঙ্গে তন্ময় রাজবংশি (২১) নামে প্রেমিককে আটক করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) ওই কিশোরীকে ফরিদপুর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা) সার্কেল সুমন কর।

ওই কিশোরী কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার সুনীল দাসের মেয়ে। সে শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় ফরিদপুরের বোয়ালমারীতে আসে।

জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবাহা গ্রামের তন্ময় রাজবংশি ফেসবুকে ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায় ওই কিশোরীকে তিনি পাসপোর্ট-ভিসা ছাড়াই বোয়ালমারীতে নিয়ে আসেন। পরে তাকে পোয়াইল গ্রামে তন্ময় রাজবংশির ভগ্নিপতি গোপাল রাজবংশির বাড়িতে রাখেন। এর পর খবর পেয়ে শুক্রবার রাত ১১টার দিকে তাদের বিয়ের আসর থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ সময় তন্ময়কে আটক করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ার পাশাপাশি তার কোনো পাসপোর্ট কিংবা ভিসা ছিল না। তাকে ফুঁসলিয়ে দেশে এনেছে তন্ময় রাজবংশি। কেন তিনি এই কাজটি করলেন তা জানতে তন্ময়কে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এছাড়া ওই কিশোরীকে আদালতের মাধ্যমে কিশোরী সংশোধন কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD