সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ফেনসিডিল ও গাঁজাসহ তরুণ গ্রেফতার

ফেনসিডিল ও গাঁজাসহ তরুণ গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: চট্টগ্রামের ফটিকছড়িতে ফেনসিডিল ও গাঁজাসহ মো. ইমরান হোসেন ওরফে নাঈম (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেল পৌনে ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ফটিকফড়ি থানাধীন নাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাঈম ভুজপুর থানাধীন গার্ডপাড়া গ্রামের মো. শাহআলমের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাঈমের কাছ থেকে ১৯৯ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব মাদকের বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা।

র‌্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নাজিরহাট এলাকায় তল্লাশির সময় একটি অটোরিকশা থেকে ১৯৯ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ ইমরান হোসেন নাঈমকে গ্রেফতার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD