বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গোসলে নামা নিখোঁজ পর্যটককের লাশ উদ্ধার

গোসলে নামা নিখোঁজ পর্যটককের লাশ উদ্ধার

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মাহাবুবুর রহমান পারভেজ(২৯)নামের এক পর্যটক নিখোঁজ হওয়ার ৩ঘন্টা পরে লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে সমুদ্রে নামলে এ ঘটনা ঘটে। পারভেজ ঢাকা কেরানীগঞ্জ রায়েরবাগ এলাকার আবদুর রহমানের ছেলে। সে ঢাকার একটি কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

পুলিশ এবং স্থানীয়রা জানান, তারা চার বন্ধু মিলে কুয়াকাটা এসেছে। এবং সকালে কুয়াকাটার সানফ্লাওয়ার হোটেলে উঠেছে। দুপুর একটার দিকে ৪জন একত্রে গোসলে নামলে সমুদ্রের ঢেউয়ে পারভেজ এবং তার বন্ধু আমির মধ্যের দিকে চলে যায়। তারা ডাকচিৎকার দিলে সৈকতে নামা পর্যটকরা তাদের সাহায্যে এগিয়ে আসে।কিন্তু তার বন্ধুকে উদ্ধার করতে পারলেও পারভেজকে খুঁজে পাওয়া যায়নি। পরে ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে তারা উদ্ধারকাজ শুরু করেন। এবং ফায়ার সার্ভিসের টিম সহ ডুবুরিদের খবর দেয়। তাদের যৌথ চেষ্টায় ৩ঘন্টা পরে লাশ উদ্ধার করা হয়।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD