বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নিখোঁজ হওয়া ১১ জেলে ভারতে সন্ধ্যান

নিখোঁজ হওয়া ১১ জেলে ভারতে সন্ধ্যান

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: বৈরি আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছধরা ট্রলার থেকে নিখোঁজ থাকা ১১ জেলের ভারতে সন্ধ্যান পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন আলীপুর কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

তিনি জানান, ভারতের সাউথ সুন্দরবন ফিসারম্যান আ্যন্ড ফিস ওয়ার্কাস ইউনিয়ন উদ্ধারকৃত জেলেদের তথ্য তাকে জানিয়েছে এবং ছবিসহ পাঠিয়েছে। এর মধ্যে জেলে জসিম মাঝির বাড়ি ভোলার চরফ্যাশনে। এছাড়া ইব্রাহীম,ফজলু চৌকিদার, জামাল সরদার, কামাল হাওলাদার, ইউসুফ হাওলাদার, কাশেম মুসুল্লী, আবুল কালাম, আব্বাস গাজী সাজু এবং আকবর হোসেন এদের বাড়ি মহিপুর থানার বিভিন্ন ইউনিয়নে। আনসার উদ্দিন মোল্লা আরও জানান, নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতায় কন্টলরুমে  সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। আমাদের সাতটি ট্রলার এখনও নিখোঁজ রয়েছে। ভারতীয় মৎস্য ইউনিয়নের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আরো কোন নিখোঁজ জেলেদের সন্ধ্যান পেলে তারা আমাদের অবহিত করবেন।

মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের বলেন, নিখোঁজ জেলেদের মধ্যে ১১ জন ভারতে উদ্ধার হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD