বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চিফ হুইপ হলেন নূর-ই-আলম চৌধুরী

চিফ হুইপ হলেন নূর-ই-আলম চৌধুরী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সাংসদ নূর-ই-আলম চৌধুরী ওরফে লিটন চৌধুরী।

আজ বুধবার বিকেল ৩ টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। শুরুতেই ডেপুটি স্পিকার স্বাগত বক্তব্য রাখেন। এরপর প্রথমে স্পিকার নির্বাচন করেন। এরআগে সংসদের চিফ হুইপ ও অন্য হুইপদের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া প্রতিমন্ত্রীর পদ মর্যাদায় আরো ছয়জনকে হুইপ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। হুইপ হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- শেরপুর-১ আসন থেকে নির্বাচিত সাংসদ আতিকুর রহমান, খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস, দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম, গাইবান্ধা-২ থেকে নির্বাচিত সাংসদ মাহবুব আরা বেগম গিনি, চট্টগ্রাম-১২ আসনের সাংসদ সামশুল হক চৌধুরী ও জয়পুরহাট-২ থেকে নির্বাচিত আবু সাঈদ আল মাহমুদ।

নতুন নিয়োগপ্রাপ্ত হুইপদের মধ্যে আতিকুর রহমান, মাহবুব আরা বেগম গিনি ও ইকবালুর রহিম দশম সংসদেও সরকারি দলের হুইপের দায়িত্বে ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD