মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
সংসদে কী হচ্ছে না হচ্ছে সব খোঁজ রাখছি: ড. কামাল

সংসদে কী হচ্ছে না হচ্ছে সব খোঁজ রাখছি: ড. কামাল

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংসদে কী হচ্ছে, না হচ্ছে, সব খোঁজখবর আমরা রাখছি। অনেক বিতর্কিত বিষয় আছে। তবে এখন আমরা এ বিষয়ে কোনো কথা বলবো না। পর্যবেক্ষণ করে আমরা লিখিতভাবে বলবো।

আজ বুধবার বিকেলে মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের প্রস্তুতি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঐক্যফ্রন্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট একশভাগ ঐক্যবদ্ধ আছে। ঐক্য আছে ষোল কোটি মানুষকে নিয়ে। ঐক্য তো অবশ্যই আছে।

তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবো। জাতীয় ঐক্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। এদেশের ক্ষমতার মালিক জনগণ। জনগণকে সে মালিকের ভূমিকায় রাখতে হলে একটি সংগঠন প্রয়োজন। সে সংগঠনের জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করে এসেছি। সে কাজে আমরা সফলতাও পেয়েছি।

তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমরা কাজ করে যাবো। এই শক্তি হচ্ছে দেশের জনগণ। এটা কথায় নয়, কাজে পরিণত করতে হবে।

গণফোরামের দুই এমপি শপথ নেবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের বৈঠকে এই এজেন্ডা ছিল না। বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।

দলের পঞ্চম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গণফোরামের নিবাহী সভাপতি সুব্রত চৌধুরী, মোকাব্বির খান ও রেজা কিবরিয়া প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD