মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

Sharing is caring!

অনলাইন ডেক্স: চট্টগ্রামের কোতোয়ালী থানার সিআরবি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টাার দিকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৭ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন- মো. ইমরান হোসেন ওরফে লাবু (৪৭), মো. জুবায়ের ইসলাম ইমতিয়াজ (২১) এবং মো. জাফর ইকবাল মাসুম (২০)। তাদের মধ্যে লাবুর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ছয়টি এবং মাসুমের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

সিআরবি কাঠের বাংলোর নিচে রাস্তার উপর অন্ধকার স্থানে ৯-১০ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে সাড়ে ৭টার দিকে তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। গ্রেফতারদের কাছ থেকে তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতাররা সিআরবি হতে টাইগারপাস, টাইগারপাস হতে পলোগ্রাউন্ডমুখী পথচারী, টাইগারপাস হতে সিআরবি কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি নিয়ে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি আইনে মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD