মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: উপকূলীয় সব মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

ক্যাবের সমন্বয়কারী রনজিত দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন ক্যাবের নির্বাহী পরিচালক মজিবর রহমান খান, এন.ভি.এস. এর নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, সমাজসেবক মশিউর রহমান বাবু, সিডিপি’র সমন্বয়কারী মো. রাশেদ, ইব্রাহিম হামিদ মাসুম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট। ফলে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাপনে পানি সংকটের নেতিবাচক প্রভাব রয়েছে। প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাত, নদীর নাব্যতা হ্রাস, ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, মাটি-পানির লবণাক্ততা বৃদ্ধিসহ মানুষ সৃষ্ট কারণে এ সংকট দেখা দিয়েছে। যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই সংকট উত্তরণে বাঁধা হিসেবে রয়েছে রাজনৈতিক সদিচ্ছার অভাব, দুর্বল নীতি বাস্তবায়ন এবং মনিটরিং, অপ্রতুল বরাদ্দ, জবাবদিহিতার অনুপস্থিতি এবং জনঅংশগ্রহণের অভাব। অবিলম্বে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে জনগণের জন্য সুপেয় পানি পাওয়ার অধিকার নিশ্চিতের দাবি জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD