রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
নবজাতকের মৃতদেহ উদ্ধার

নবজাতকের মৃতদেহ উদ্ধার

Sharing is caring!

মোঃহাফিজুল ইসলাম শান্ত: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় খাল থেকে ভাসমান এক নবজাতকের মরদেহ উদ্ধার করছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তালতলা গ্রাম সংলগ্ন দূশুমীর খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয় চৌকিদার থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ইসলাম জানান, সকাল ১১টায় আমখোলা ইউনিয়নের ওই এলাকার চৌকিদার জাকির হোসেন ফোন করে জানান, খালের মধ্যে এক নবজাতকের মরদেহ ভাসছে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে সাব-ইন্সপেক্টর ইমনসহ ফোর্স পাঠানো হয়। উদ্ধারকৃত মৃত নবজাতকটি কন্যা শিশু। শিশুটি কোথা থেকে আসলো তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD