বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পুলিশি বাধার মুখে মানববন্ধন

পুলিশি বাধার মুখে মানববন্ধন

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী:  পটুয়াখালীর দুমকিতে অধ্যক্ষ আহসানুল হকের বিধি বহির্ভূত নিয়োগ, অনিয়ম-দূর্ণীতি, অর্থ আত্মসাৎ,ভিডিও কল রেকর্ড ফাঁস ও চারিত্রিকস্খলনের দায়ে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ এলাকাবাসী।এ সময় পুলিশি বাধার মুখে মানববন্ধন করেন।

বুধবার (১০-আগস্ট-২০২২ ইং) সকালে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারে প্রায় দু’শতাধিক অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমবেত হয়ে ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠানটির ভাবমূর্তি রক্ষায় সচেতন জনসাধারণের ব্যানারে ঘন্টাব্যাপী এক প্রতিবাদ বিক্ষোভ ও মানবন্ধনে অভিযুক্ত অধ্যক্ষের অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (কালু মোল্লা) সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিল্টন হাওলাদার, প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য অভিভাবক মো.জসিম হাওলাদার, আব্দুল সত্তার হাওলাদার, সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম খান, মুরাদিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি এটিএম হাসান প্রমূখ।

বক্তারা বলেন, বিধি বহির্ভূত ভাবে অধ্যক্ষের চেয়ার দখল করে আহসানুল হক কলেজটিতে অনিয়ম-দূর্ণীতি চারিত্রিকস্খলনের আখড়া গড়ে তুলেছেন। অনৈতিক সুবিধার ফাঁদে ফেলে একাধিক নারী সহকর্মীর সংসার ভেঙ্গেছেন। নিকট অতীতে তার গৃহপরিচারিকা তরুণীর সর্বনাশ ঢাকতে নিজ খরচে পরিবারসহ তাকে এলাকা ছাড়া করেছে।

এসব ঘটনায় প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুন্নসহ নেতিবাচক প্রভাব পড়েছে। অধ্যক্ষের চারিত্রিকস্খলনের কারণে অভিভাবকরা তাদের সন্তানকে অন্যত্র সরিয়ে নিতে চাচ্ছেন।অতি সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের এক শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্কের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত অধ্যক্ষ আহসানুল হকের অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD