বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে পুলিশের বাধায় অর্ধেক পথে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাপ্তি

পটুয়াখালীতে পুলিশের বাধায় অর্ধেক পথে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাপ্তি

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা কৃষক বাঁচাতে সার ও কৃষি যন্ত্রপাতির মূল্য কমানোর দাবিেত পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হলেও পুলিশের বাধায় অর্ধেক পথেই শেষ করতে হয় বিক্ষোভ সমাবেশ। মঙ্গলবার (০৯-জুলাই-২০২২ ইং) তারিখ বিকেল সাড়ে পাঁচটায় শহরের প্রবেশদ্বার চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নিউ মার্কেটের দিকে যাচ্ছিল। পটুয়াখালী পুলিশ লাইন সংলগ্ন সোনালী ব্যাংক মোড় পর্যন্ত আসার পরে পুলিশ বাধা দেয় এবং সেখানে শেষ করতে বলে।

প্রশাসনের নির্দেশনা মতে সেখানেই মিছিল শেষ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করা হয়। এসময় সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে সরকার তা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়, জনগনের স্বার্থ বিরোধী এ সিদ্ধান্ত বাতিল করে এবং সারসহ কৃষি উপকরনের মূল্য কমানোর দাবি জানান তারা। সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার নেতা আনছারুল হক আনসারী, আব্দুল হাই হাওলাদার ও আর আই এম অহিদুজ্জামান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD