বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে পৌর-আওয়ামীলীগ কমিটি নিয়ে ক্ষোভে ও কষ্টে নেতার আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালীতে পৌর-আওয়ামীলীগ কমিটি নিয়ে ক্ষোভে ও কষ্টে নেতার আত্মহত্যার চেষ্টা

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী: দীর্ঘ আড়াই বছর পর পটুয়াখালী পৌর আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী মনু কে বর্তমান কমিটিতে ৪ নম্বর সদস্য হিসেবে রাখায় ক্ষোভে এবং অভিমানে শুক্রবার রাত ১ টার দিকে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবার সূত্র নিশ্চিত করেছে।

শনিবার দুপুরে মনিরুজ্জামান চৌধুরীর ভাই এর দুই মেয়ে সিনথিয়া সাবরিন মৌ-এর সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এ নিয়ে পোস্ট করলে বিষয়টি আলোচনায় আসে। তার সঙ্গে সরাসরি কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে বর্তমানে তিনি সুস্থ আছেন। মনিরুজ্জামান চৌধুরীর বড় ভাইর মেয়ে সিনথিয়া সাবরিন মৌ তার ফেইসবুকে লিখেছেন, ‘দীর্ঘদিন পটুয়াখালী পৌর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীতে ও দু দুইবার পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক ত্যাগী কর্মী হিসেবে পরিচিত মনিরুজ্জামান চৌধুরী ( মনু) কে বর্তমান পৌর কমিটিতে তাকে ৪নং সাধারন সদস্য বানানোর কস্টে রাত ১ঘটিকার সময় আত্মহত্যার চেষ্টা করে পরিবারের লোকজন তাকে রক্ষা করে।

গত শুক্রবার সকাল পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নানের যৌথ স্বাক্ষরে ২০২০-২০২২ মেয়াদে পটুয়াখালী পৌর আওয়ামীলীগের কমিটি প্রকাশিত হয়। তবে কমিটি অনুমোদনে স্বাক্ষরের তারিখ দেয়া হয় ২৮ জুলাই ২০২২ ইং।

মনিরুজ্জামান চৌধুরীর বড় ভাই শাহজাহান চৌধুরী বলেন, ‘আমরা ৫ ভাই সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। অনেকে অনেক কিছু পেলেও আমরা কিছুই পাইনি। বিএনপির সরকারের সময় অনেক বার হামলার শিকার হয়েছি। পৌর আওয়ামীলীগে মনিরুজ্জামান একটি পদে ছিল, তাকে সেই পদে না রেখে উল্টো সদস্য করা হলো। তাকে ওই পদে না রেখে কমিটি থেকে বাদ দিয়ে দিত, তাতে কোন সমস্যা ছিল না। কিন্তু এভাবে অপমান করা ঠিক হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. তারিকুজ্জামান মনি বলেন, ‘ মনিরুজ্জামান চৌধুরী আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী, তিনি দীর্ঘ দিন যাবত দলে সক্রিয় থেকে কাজ করছেন। বিগত কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও নতুন কমিটিতে তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন কিনা সে বিষয়ে ঠিক বলতে পারছি না। এ বিষয়ে এখনই খোঁজ খবর নিচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD