রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ছে বড় আকৃতির সামুদ্রিক শোল মাছ

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ছে বড় আকৃতির সামুদ্রিক শোল মাছ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বিশালাকৃতির এক সামুদ্রিক শোল মাছ। এটির দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ ২ ফুট। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এ মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা।

স্থানীয় সূত্রে জান যায়, বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্টে বাঁশখালির হাছানুল মাঝি নামের এক জেলের জালে তিন দিন আগে এ মাছটি ধরে পরে। পরে আজ তিনি মাছটি আলীপুর নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান ২০ হাজার টাকায় ক্রয় করেন। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন হাছানুল।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শোল মূলত সচরাচর দেখা যায়না। এটি গভীর সমুদ্রের মাছ। এ মাছটিকে নিয়ে গবেষনা করা প্রয়োজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD