বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

কলাপাড়ায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালীর মহিপুরে গলায় ফাঁস নিয়ে সাথী আক্তার (২২) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৩১জুলাই) বিকেল ৪ টার দিকে মহিপুর সদর ইউপির  সেরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা দরজা ভেঙ্গে ঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাচানো  অবস্থায় তাকে উদ্ধার করে।  ততক্ষণে তার মৃত্যু হয়।

নিহত সাথী আক্তার ঐ গ্রামের পারভেজের স্ত্রী।এ দম্পতির ঘরে দিয়া আক্তার নামের ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এই আত্মহননের ঘটনা ঘটেছে। মৎস্য বন্দরের দিনমজুর স্বামীর সাথে  সাথে সাথীর প্রায়ই ঝগড়া হতো । রোববার দুপুরেও  কিস্তির টাকা নিয়ে তাদের দুজনের মধ্যে  কলহের সৃষ্টি  হয়। তবে এই ঘটনার সময় তার স্বামী  মাছের আড়তে ছিলেন বলে জানাগেছে।

মহিপুর থানার ওসি খোন্দকার মো. আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD