শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বর্ষা মৌসুমের আগেই নদী ভাঙন প্রতিরোধ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী

বর্ষা মৌসুমের আগেই নদী ভাঙন প্রতিরোধ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা রয়েছে। এই অঞ্চলের উন্নয়ন ও নদী ভাঙন কবলিত মানুষের কথা তিনি চিন্তা করেন। তার বহিঃপ্রকাশ হিসেবেই প্রধানমন্ত্রী আমাকে পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এ অঞ্চলের মানুষের উন্নয়ন এবং নদী ভাঙন থেকে তাদের রক্ষা করাই হবে আমার প্রধান কাজ। এরমধ্যে দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা ধারার বাস্তবায়ন হবে।

আজ (২৪ শে জানুয়ারি) বৃহস্পতিবার সকালে বরিশালের কীর্তনখোলা নদীর ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই নদী ভাঙনের হাত থেকে বরিশালবাসীকে রক্ষা করা হবে। আর তাই আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে চরবাড়িয়া এলাকায় নদী ভাঙনরোধে কাজ শুরু করা হবে।
এর আগে সকাল ১০টায় নগরীর চরবাড়িয়া ইউনিয়নের বেলতলায় কীর্তনখোলা নদীর তীরে ভাঙনের হুমকিতে থাকা বরিশাল সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টসহ ওই এলাকার চার কিলোমিটার এলাকা জুড়ে কীর্তনখোলা নদীর তীর সংরক্ষন প্রকল্প পরিদর্শন করেন। পরে সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে শহরের উপকন্ঠ বেলতলা, সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নসহ বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তার সাথে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD