বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

কলাপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাপায় পিষ্ট হয়ে মো. রানা (৩৬) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে কলাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত রানা ঢাকার মিরপুর এলাকার আমাজাদ মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, মোল্লা এন্টারপ্রাইজ নামের পরিবহনটি সকালে কুয়াকাটা থেকে ছেড়ে এসে কলাপাড়া বাস কাউন্টারে যাত্রী তোলার জন্য অবস্থান করছিল। এসময় ওই বাসের হেলপার রানা বাস থেকে নেমে কাউন্টারে যাবার চেষ্টা করছিলেন। কিন্তু চালক বাসটির চাকা ঘুরাতে গিয়ে তার নিচে পিষ্ট হন হেলপার রানা। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। তবে ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD