মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বরিশালে ডাকাত- পুলিশ গোলাগুলি

বরিশালে ডাকাত- পুলিশ গোলাগুলি

Sharing is caring!

  1. ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সহ আন্তঃজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে।

গ্রেপ্তারকৃতরা হলো- বাকেরগঞ্জ উপজেলার বলইকাঠী গ্রামের সামসুল হক হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার ওরফে কাটারো সেলিম (৩৮), পশ্চিম চরামদ্দি গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মিজান (৪২), বলইকাঠী গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম রানা (৪৫) ও বরগুনা সদর থানার বরইতলা এলাকার জব্বার সিকদারের ছেলে বাকের সিকদার (৩৭)।

গ্রেপ্তারকৃত প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে এরমধ্যে সেলিম হাওলাদার ওরফে কাটারো সেলিমের বিরুদ্ধে ১৩ টি, মিজান ওরফে নিজামের বিরুদ্ধে ৮টি ও অন্য দুইজনের বিরুদ্ধে ৩টি করে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।

এঘটনায় সোমবার দুপুরে বরিশাল পুলিশ সুপারের কর্যালয়ে সংবাদ সম্মলেন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন বলেন, গোপন সংবাদদের ভিত্তিতে বরিশালের গৌরনদী উপজোলার খাঞ্জাপুর ইউনিয়নের আকবর হোসেনের পানের বরজের মধ্যে কতিপয় ডাকাত সদস্যরা ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করে।

এখবরে বরিশালের পুলিশ সুপারের সির্দেশনায় গৌরনদী থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালায়।

এসময় ডাকাত দল পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা শর্টগানের কার্তুজ ফায়ার করে। এসময় ডাকাত দল পালানোর চেস্টা করলে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে ডাকাত সদস্যদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, কার্তুজ, একটি ছোরা, চাইনিজ কুড়াল, বগি দা,  রশি সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

তিনি জানান, আটকৃতদের বিরুদ্ধে গৌরনদী থানার এসআই শাহজাহান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, একটি সংঙ্ঘবদ্ধ ডাকাত দল উপজেলার ভুরঘাটা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টেরপেয়ে গুলি চালায় ডাকাত দলের সদস্যরা। পুলিশও প্রায় ১০ রাউন্ড পাল্টা গুলি ছুড়ে। এতে কেউ হতাহত না হলেও আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে একটি ওয়ানসুটার গান, পাঁচ রাউন্ড গুলি, ধারালো দা ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় অভিযানিক দলের সদস্যরা। এ সময় আরও ৪/৫ জন ডাকাত পালিয়ে যায়।

সংবাদ সম্মেলে অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত সরকার, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনী, গৌরনদী থানার ওসি তদন্ত হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD