মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা

Sharing is caring!

এস এল টি তুহিন: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নানা আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন। পদ্মা সেতুর এই উদ্বোধন অনুষ্ঠানটি উৎসবে পরিণত হয়েছে জেলায়। সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় নগরীর সার্কিট হাউজ থেকে।

দৃষ্টি নন্দন এই শোভাযাত্রাটি বরিশাল জেলার মধ্যে স্মরণকালের সবচেয়ে বড় শোভাযাত্রা। শোভাযাত্রাটি সার্কিট হাউজ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

এসময় বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ওয়াহেদুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, মেট্টাপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম, পুলিশ সুপার মারুফ হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, কে এস এ মহিউদ্দিন মানিক সহ মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, সরকারি বেসকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তা, শ্রমিক, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বরিশালের আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের প্রদর্শনী ও আলোচনা আয়োজন করা হয়। অণ্যদিকে বরিশাল জেলা পুলিশের আয়োজনে সকাল ১০ টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD