শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক কণ্যাশিশুকে ধর্ষণের অভিযোগে শাহ-আলম শেখ নামে (৫৮) এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা ওই শিশুটির পিতার অভিযোগের ভিত্তিতে বৃহষ্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত শাহ-আলম গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার হিরন ইউপির আক্তার উদ্দিন শেখের ছেলে।

ওই শিশুর পরিবার ও পুলিশ জানায়, গত বুধবার দুপুরে উপজেলার লালুয়া ইউপির বানাতী বাজার কেরাতুল কুরআন মাদ্রাসায় পাঠদান শেষে বাড়ি ফিরছিল শিশুটি। পথে বৃষ্টি নামলে বালীয়াতলী ইউপির বলিপাড়া গাজী মার্কেট এলাকায় শাহ-আলমের ভাঙ্গাড়ি দোকানে আশ্রয় নেয় প্রথম শ্রেনীর এই ক্ষুদে শিক্ষার্থী। পরে শিশুটিকে বিস্কুট কিনে দিয়ে দোকানের পিছনে নিয়ে দোকানের দরজা কপাট বন্ধ করে দেয় শাহ-আলম। এরপর জোরপূর্বক শিশুটির পরিধেয় পোশাক খুলে ধর্ষণ চেষ্টা করে। এসময় ওই শিশু শিক্ষার্থী চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় শাহ-আলম। বৃষ্টিতে লোকজন না থাকায় পরে শিশুটি বাড়ি ফিরে তার মাকে সব ঘটনা খুলে জানালে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এবং তার পিতা কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, শিশু শিক্ষার্থীর পিতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ-আলমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত শাহ-আলম বালীয়াতলীর বলিপাড়ায় দোকান রেখে ভাঙ্গাড়ি ব্যবসা করতেন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD