বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আওয়ামী লীগের শ্রদ্ধান নিবেদন

বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আওয়ামী লীগের শ্রদ্ধান নিবেদন

Sharing is caring!

এস এল টি তুহিন: ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দেয় জেলা আওয়ামী লীগ।

সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে ফুলের শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ। পরে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে নগর পরিষদ ফুলের শ্রদ্ধা নিবেদন করে। এরপর যথাক্রমে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে।

এর আগে সকাল ৬টায় দলীয় কার্যালয়ের সামনে সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। এদিকে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে পুলিশ মোতায়েন ছিল সেখানে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD