বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
বিএনপি নেতার কলার ধরলেন ফখরুল!

বিএনপি নেতার কলার ধরলেন ফখরুল!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরেছেন বলে অভিযোগ উঠেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে। এ রকম একটি ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী লোকজন বললেও বিষয়টি অস্বীকার করেছেন সাইফুল নিজেই।

আজ বুধবার দুপুরে বগুড়া শহরতলির গোকুল এলাকায় পাঁচতারকা হোটেল মম-ইনের লিফটে এ ঘটনা ঘটে। বিএনপির মহাসচিব ওই হোটেলে যাত্রা বিরতি করেন।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সাইফুলের জ্যাকেটের কলার চেপে ধরে ফখরুল ক্ষুব্ধ চেহারায় কিছু বলছেন তাকে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বিএনপি মহাসচিব ও সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে ঝগড়া করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। একপর্যায়ে দলের মহাসচিব মাঝে দাঁড়িয়ে তাদের থামানোর চেষ্টা করেন। এমনকি তার সঙ্গেও এক নেতার বাদানুবাদ হয়। ঝগড়া থামাতে মহাসচিবকে একজনের কোটের কলার পর্যন্ত ধরতে হয়। লিফট খোলার পর এ অবস্থা উপস্থিত নেতাকর্মীরা দেখতে পান। পরে দুজনকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতবিনিময় সভার মঞ্চে ওঠেন।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, এতে উভয় নেতার সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। তবে কী কারণে তাদের মধ্যে এ অবস্থার সৃষ্টি হয় সে সম্পর্কে কেউ বলতে রাজি হননি।

এ নিয়ে বিবৃতিও দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। তিনি খবরটিকে ‘ভিত্তিহীন’ দাবি করে এ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদও জানান।

বিষয়টি জানতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের সঙ্গে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD