মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ার ২ ইউপিতে ভোট, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

কলাপাড়ার ২ ইউপিতে ভোট, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: আগামীকাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। সকাল ৮ টায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে শুরু হবে ভোট গ্রহন। একটনা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। আজ মঙ্গলবার দুপুর থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ ভোট গ্রহনের আনুসঙ্গীক সরঞ্জাম। গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ১৮ টি ওয়ার্ডের ২২ টি কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য থাকবে। এছাড়া মাঠে র‌্যাবের টিম, বিজিবি ও কোষ্টগার্ড মোতায়েন করা হয়েছে। এদিকে নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থীসহ সাধারন ইউপি সদস্য প্রার্থী ও সংরক্ষিত নারী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান, ইতিমধ্যে ভোট গ্রহনের আনুসঙ্গীক সরঞ্জাম বিতরন করা হয়েছে। আমাদের সকল প্রস্তুতি এখন সম্পন্ন হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার লক্ষে মাঠে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আশা করছি একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD