বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় সাংবাদিক হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

কলাপাড়ায় সাংবাদিক হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক আবু জাফর প্রদীপ হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে সাংবাদিক ক্লাবের আয়োজনে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, সদস্য গোফরান বিশ্বাস পলাশ, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, নিহতের বড় ভাই মিজানুর রহমান টুটু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি রাসেল কবির মুরাদ, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালী, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি নুরুল আমিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কলাপাড়ার শাখার সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এইচ আর মুক্তাসহ কলাপাড়া উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

বক্তারা দ্রুততম সময়ের মধ্যে আবু জাফর প্রদীপের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া ঘটনার পাঁচদিন পার হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD