মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

বরিশালে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নদী থেকে বালু চুরি করে রাতারাতি শিল্পপতি হওয়ার নেশায় মেতে উঠেছে একদল প্রভাবশালী চক্র।

সূত্রমতে, তুলাতলা নদী থেকে  অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থানে গিয়ে তিনজনকে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড আবুজর মোঃ ইজাজুল হক।

সূত্রে আরো জানায়, উপজেলার আউলিয়াপুর দরবার সংলগ্ন তুলাতলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আটককৃত তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মৃত আব্দুল জলিলের পুত্র রফিকুল ইসলাম,  মৃত আব্দুল কাদের আকনের পুত্র সেলিম আকন (৫৫) ও  মোঃ ইব্রাহিম (৪৫)।  মৃত আব্দুল খালেক উপজেলাঃ স্বরূপকাঠি জেলাঃ পিরোজপুর। তারা সকলে পিরোজপুরের স্বরুপকাঠী এলাকার বাসীন্দা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড আবুজর মোঃ ইজাজুল হক জানান, আমি কর্মরত থাকা অবস্থায় কোন প্রকার দুর্নীতিকরতে দেয়া হবে না। সকল ধরণের অপরাধ বন্ধে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আমি দেশের সেবায় সার্বক্ষণিক প্রস্তুত আছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD