রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
চার দিন নিখোঁজের পর তৃতীয় শ্রেণির ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

চার দিন নিখোঁজের পর তৃতীয় শ্রেণির ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশালের উজিরপুরে নিখোঁজের চার দিন পর তৃতীয় শ্রেণির ছাত্র দীপ্ত মণ্ডলের বস্তাবন্দি মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) ভোর সাড়ে ৫টায় পার্শ্ববর্তী এক ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সে স্থানীয় এক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শাদ।

দীপ্ত মণ্ডল (৮) উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কাজীবাড়ির দীপক মণ্ডলের ছেলে।
গ্রেফতাররা হলেন— একই এলাকার রতন বিশ্বাস ও তার স্ত্রী ইভা এবং নয়ন শীল।

ওসি আলী আর্শাদ  জানান, গত শুক্রবার (২৭ মে) রাত ১১টায় বাড়ি থেকে নিখোঁজ হয় দীপ্ত। এ ঘটনায় তার বাবা দীপক মণ্ডল শনিবার (২৮ মে) রাতে উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার চার দিন পর প্রতিবেশী রতন বিশ্বাস ও নয়ন শীলের ওপর সন্দেহ করেন স্থানীয়রা। পরে আজ গভীর রাত সাড়ে ৩টায় স্থানীয়রা রতন ও নয়নকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তার দীপ্তকে হত্যার কথা স্বীকার করেন।

এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে ভোর সাড়ে ৫টায় পার্শ্ববর্তী এক ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় দীপ্তর লাশ উদ্ধার করে। এ ঘটনায় রতন বিশ্বাস ও তার স্ত্রী ইভা এবং নয়ন শীলকে গ্ৰেফতার করা হয়েছে।

ওসি আরো জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত সম্পন্ন করে গ্রেফতার তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা বা কি কারণে এই হত্যাকাণ্ড করা হয়েছে সে বিষয়ে বিস্তর তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD