মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পিরোজপুরে জমে উঠেছে নৌকার হাট

পিরোজপুরে জমে উঠেছে নৌকার হাট

Sharing is caring!

এস এল টি তুহিন: পিরোজপুরের নেছারাবাদে আটঘর কুড়িয়ানা জমে উঠেছে নৌকার হাট বাজার। বর্ষা ঋতুর আগমনকে কেন্দ্র করে জমে উঠেছে শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকার হাট। আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে প্রায় আধা-কিলোমিটার জুড়ে বসছে এই নৌকার হাট।

এ হাটকে কেন্দ্র করে উপজেলার, ৪ নং আটঘর কুড়িয়ানা, মাদ্রা, ইউনিয়নের গ্রামের সহস্রাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

জ্যৈষ্ঠ থেকে শুরু করে আশ্বিন এ চার মাস নৌকা বেচা-বিক্রির ধুম পড়ে যায় হাটে। আষাঢ় মাস থেকে শুরু হয় নৌকার হাটের ভরা মৌসুম। তখন খালের পানিতে সমান তালে চলে বাহারি নৌকা ক্রয় বিক্রয়।

নদী বিস্তৃত এলাকা ও কাঠের সহজ লভ্যতা হওয়ায় এখানে নৌকার চাহিদা ব্যাপক। চাম্বল, মেহগনি ও রেইনট্রি কাঠের নৌকা আসে এখানে। কথা হয় স্থানীয় একাধিক ব্যক্তির সাথে। তারা জানান, প্রতি সপ্তাহের শুক্রবার আটঘরের খালে বসে এই হাট।

তবে এ বছর গত কয়েক বছর তুলনায় এই বছরে নৌকার দাম বিক্রেতা তার আশা অনুরুপ নয়, বিক্রেতারা জানিয়েছেন ৪হাজার টাকা নৌকা ৩হাজার বিক্রয় হয় তাই এবং কি প্রচুর নৌকা ওঠার কারনে দাম ঠিক পাচ্ছে না।

তবে হাটের বেশিরভাগ নৌকা দরকার হয় পেয়ারা, আমড়া, মাছ ধরা, গো খাদ্য সংগ্রহে। এছাড়া নার্সারি ব্যবসার বিভিন্ন কাজে বেশিরভাগ নৌকা বিক্রি হয়ে থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD