মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ব্যর্থ: তথ্যমন্ত্রী

মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ব্যর্থ: তথ্যমন্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব সজ্জন ব্যক্তি, আমিও বলব। তবে তিনি খুব সুন্দর করে মিথ্যা বলতে পারেন।

আজ বুধবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি অভিনন্দন জানাই যে তিনি গত নির্বাচনে জয়লাভ করেছেন। কিন্তু তিনি মহাসচিব হিসেবে প্রচণ্ডভাবে ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, আমি দেখেছি যে তারা বলেছেন, আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ভুল ছিল তাদের। আগামী উপজেলা নির্বাচনেও যদি তারা অংশগ্রহণ না করে সেটিও হবে ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করার মহাভুলের মত, আত্মহননের মতো আরেকটি সিদ্ধান্ত। সেটি তাদের দলকে জনগণের কাছ থেকে আরো বেশি বিচ্ছিন্ন করবে।

হাছান মাহমুদ মনে করেন, বিএনপি দলগতভাবে উপজেলা নির্বাচনে অংশ না নিলেও তাদের অনেক নেতা ভোট করবেন।

সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে ফ্ল্যাট নির্মাণের চিন্তাভাবনা করছি, কারা পাবে সাংবাদিক সমিতিগুলোই ঠিক করবে।

অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি শ্যামল সরকারসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD