মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ফেসবুকে শিক্ষক দম্পতির বিরুদ্ধে আপত্তিকর পোষ্ট করায় , গ্রেফতার-২

ফেসবুকে শিক্ষক দম্পতির বিরুদ্ধে আপত্তিকর পোষ্ট করায় , গ্রেফতার-২

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে মান হানিকর ও আক্রমনাত্মক তথ্য প্রচারের অভিযোগে রুবেল চৌধুরী ওরফে অপূর্ব মাহমুদ চৌকিদার (৩০) ও মহিউদ্দীন সাগর (২৫) নামের দু’যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত এদের দু’জনকে পটুয়াখালী কারাগারে প্রেরন করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে আসামী রুবেল চৌধুরীকে ঢাকা থেকে এবং মহিউদ্দীন সাগরকে উপজেলার লালুয়া থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়। এরা দীর্ঘদিন ধরে এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে  ফেসবুকে মান মর্যাদা হানিকর, আক্রমনাত্মক, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেন। এদের বিরুদ্ধে ওই শিক্ষক দম্পতি ১১ মে ২০২২ ইং তারিখ ৪২৭ নম্বর জিডি দায়ের করেন। এরপরও আসামীরা বিভিন্ন তারিখ ও সময় তাদের ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা, ভিত্তিহীন নানান তথ্য উপাত্ত প্রচার করায় খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: শাহআলম বাদী হয়ে ২৩ মে কলাপাড়া থানায় উল্লিখিত দু’আসামী সহ অজ্ঞাত ১০/১২ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৬/২৯/৩১ ও ৩৫ ধারায় মামলা দায়ের করেন। মামলায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ভিকটিম সহকারী শিক্ষিকা মোসা: চারচিয়াস কলি স্বাক্ষী রয়েছেন।

মামলার বিবরনে জানা যায়, আসামী রুবেল চৌধুরী তার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন তারিখ ও সময় ওই শিক্ষক দম্পতি ও তার পরিবারকে অপমান, অপদস্থ এবং হেয়প্রতিপন্ন মূলক পোষ্ট প্রচার করে। এতে ওই দম্পতির কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের সহকর্মীদের মধ্যে ঘৃনার উদ্রেক করে দীর্ঘবছর ধরে গড়ে ওঠা সম্প্রীতি বিনষ্ট করা সহ সমাজের আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর উপক্রম হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো: জসিম জানান, আসামী রুবেল চৌধুরী ও মহিউদ্দীন সাগর আইন শৃংখলা অবনতি ঘটানোর লক্ষে অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ করে মান মর্যাদা হানিকর, আক্রমনাত্মক তথ্য প্রচারের দায়ে অভিযুক্ত। এদের দু’জনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে আসামীদের নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ড আবেদন করবেন বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD