বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় আগুণে কেড়ে নিল ঘর, সব হারিয়ে আসমা বেগমের আর্তনাদ

গলাচিপায় আগুণে কেড়ে নিল ঘর, সব হারিয়ে আসমা বেগমের আর্তনাদ

Sharing is caring!

মোঃনাসির উদ্দীন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় আগুণে পুড়ে ওহাব হাওলাদারের ঘরটি ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার ওহাব হাওলাদারের ঘরে। মঙ্গলবার (১৭ মে) রাত অনুমান ২টার দিকে এই আগুণ লাগে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে আগুণ নিযয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বিষয়ে ওহাব হাওলাদারের ঘর ভাড়া নেওয়া আসমা বেগম (৩৫) বলেন, আমার স্বামীর মৃত্যুর পরে আমি দুই কন্যা সন্তান নিয়ে এই ঘরে ভাড়া থাকতাম। আমার দুই মেয়ের বিবাহের পরে মেয়ের জামাইদের বিভিন্ন মালামাল এই ঘরে ছিল। আমি ঘরের দোতলায় ঘুমানো ছিলাম। এ সময় গভীর রাতে হঠাৎ আগুণের তাপে ঘুম ভেঙে যায়। পরে আমি দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামতে গেলে আগুণের তাপে উপর থেকে নিচে পড়ে যাই। এতে আমার কোমর এবং পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যাথা পাই। আমার ঘরের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আমি এখন পথে বসে গেলাম। সর্বনাশা আগুণ আমার সব কেড়ে নিল। স্থানীয়রা জানান, রান্না ঘর থেকে এ আগুণের সূত্রপাত বলে মনে হয়। তাকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, আমার চিকিৎসাধীনে আসমা বেগম ২য় তলায় ৫ নম্বর বেডে ভর্তি আছে। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখি হাওলাদার ও পৌর মেয়র আহসানুল হক তুহিন ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের সাব অফিসার কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুণ নিয়ন্ত্রনে আনি। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে অফিস সূত্রে জানা যায়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD