রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কলাপাড়ায় দুই ইউপিতে আ’লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী সহ ১১জনের মনোনয়ন পত্র দাখিল

কলাপাড়ায় দুই ইউপিতে আ’লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী সহ ১১জনের মনোনয়ন পত্র দাখিল

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী সহ চেয়ারম্যান পদে মোট ১১ জন মনোয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার মনোয়ন পত্র দাখিলের শেষ দিনে ধূলাসার ইউনিয়নে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: মোদাচ্ছের হাওলাদার, আ’লীগের বিদ্রোহী প্রার্থী শাহরিয়ার সবুজ, মো: মাহবুবুর রহমান, ইসলামী শাসন তন্ত্র অন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী আ: রহিম, বিএনপি’র স্বতন্ত্র মোড়কের প্রার্থী কেএম মেহেদী হাসান (প্রিন্স), স্বতন্ত্র প্রার্থী মো: ইয়াকুব খান, মো: মনিরুজ্জামান, উম্মে হাফসা রিপা। অপরদিকে লতাচাপলি ইউনিয়নে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: আনছার উদ্দীন মোল্লা, ইসলামী শাসন তন্ত্র অন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী মো: মোসলেম মুসুল্লী, বিএনপি’র স্বতন্ত্র মোড়কের প্রার্থী মো: শফিকুল আলম (শফি) মনোনয়ন পত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ আজকের পত্রিকাকে জানান, চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ধূলাসারে সাধারন সদস্য পদে ২৬ এবং সংরক্ষিত নারী আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। লতাচাপলিতে সাধারন সদস্য পদে ৪২ এবং সংরক্ষিত নারী আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিনি আরও জানান, আগামী ২৬ মে মনোনয়ন পত্র প্রত্যাহার, ১৯ মে বাছাই এবং ১৫ জুন ইভিএম মেশিনে এ দুই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD