রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কলাপাড়ায় পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন এক মাদক ব্যাবসায়ী

কলাপাড়ায় পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন এক মাদক ব্যাবসায়ী

Sharing is caring!

কলাপাড়ায় পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন এক মাদক ব্যাবসায়ী।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মো.মন্নান মুন্সি (৩৫) নামের এক মাদক ব্যবসায়ি স্বেচ্ছায় পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। রবিবার বিকেল সাড়ে চারটায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে পুলিশের ওপেন হাউজ ডেতে এই মাদক ব্যবসায়ি আত্মসমর্পণ করেন। সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল।
কলাপাড়া থানার আয়োজনে ওপেন হাউজ ডে’র সভাপতিত্ব করেন লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.জসিম। আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.তারিকুজ্জামান খান, মানবাধিকার কর্মী নান্নু সরর্দার, মো.মিলন খান প্রমুখ।
এসময় কলাপাড়া থানার এস আই ভাস্কর চন্দ্র দে, এ এস আই বিশ্বজিৎ কুন্ডুসহ লালুয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয়গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, মন্নান মুন্সি দীর্ঘ সাত আট বছর আগে মাদক সেবন ও বিক্রি করতেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামের আলী মুন্সির ছেলে।
মন্নান মুন্সির পারিবারিক সূত্রে জানা যায়, তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হয়। সেখানে এক মাদক বিক্রেতার সাথে তার সখ্যতা গড়ে ওঠে। কিছুটা সুস্থ হয়ে এসে ধীরে ধীরে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়ে। পরবর্তীতে তিনটি মাদক মামলার আসামি হয়। এমনকি পুলিশ তাকে গ্রেফতার করলে সাড়ে পাঁচ মাস জেল হাজতে থাকতে হয়।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.জসিম বলেন, মাদক ব্যবসায়ি মন্নান স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে।  তাকে আমরা থানায় নিয়ে এসেছি। সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আবুল কালাম আজাদ বলেন, আজকে থেকে লালুয়া ইউনিয়ন হবে মাদক মুক্ত।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD