সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বরিশালে দোকান কর্মচারী ইউনিয়নের সাত দফার দাবীতে কর্ম বিরতি

বরিশালে দোকান কর্মচারী ইউনিয়নের সাত দফার দাবীতে কর্ম বিরতি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ :
সাত দফা দাবী আদায় এবং নগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতিকে শ্রম আইন পরিপন্থীভাবে মালিক কর্তৃক চাকুরীচ্যুত করার প্রতিবাদে বরিশালে কর্ম বিরতি পালন করেছে দোকান কর্মচারী ইউনিয়ন। বুধবার সকাল সাড়ে ১০টা নগরীর চক বাজার সড়কে এই কর্ম বিরতির কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এখানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বাশার আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট একে আজাদসহ অন্যরা। এসময় বক্তারা বলেন- মালিকরা ইচ্ছা অনুযায়ী শ্রমিকদের চাকুরী থেকে বরখাস্ত করেন, যা শ্রম আইনের সম্পূর্ণ পরিপন্থী। চার বছর ধরে স্বপন দত্ত স্বদেশী বস্ত্রালয়ে কাজ করে আসলেও মালিক মৃনাল সাহা ৮ জানুয়ারী কোন রকম আইনের তোয়াক্কা না করে তাকে বরখাস্ত করেছেন। তাই কর্মক্ষেত্রে নিশ্চয়তা, শ্রম আইনের যথার্থ বাস্তবায়নসহ ৭ দফা এর যথার্থ সমাধান না হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচি ঘোষণা করবেন বলে জানায় বক্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD