বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের শুভ উদ্বোধন

গলাচিপায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের শুভ উদ্বোধন

Sharing is caring!

 

গলাচিপায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের শুভ উদ্বোধ

মোঃনাসির উদ্দীন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিকাল ৪টায় গলাচিপা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ডাকুয়া ইউনিয়ন একাদশ বনাম গজালিয়া ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলার মাধ্যমে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব: ১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব: ১৭) ২০২২ এর উদ্বোধন উপলক্ষে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আর এম শওকত আনোয়ার ইসলাম। আরো উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত রায়, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিব বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব হাসান শিবলী। উপজেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে এই খেলা অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগীতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যেই এ আয়োজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD