বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন।। 

কলাপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন।। 

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ(বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ(বালিকা) অনুর্ধ্ব-১৭ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন ১১৪ পটুয়াখালী-৪ সংসদ সদস্য মো.মহিব্বুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, ইউপি চেয়ারম্যানগণ এবং ফুটবল প্রেমী জনগণ।
১২টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সমন্বয়ে ১৪টি দলের অংশগ্রহণে তিনদিন ব্যাপী টূর্ণামেন্ট’র বালক গ্রুপের উদ্বোধনী ম্যাচে বালিয়াতলী ইউনিয়ন একাদশ ২/০ গোলে নীলগঞ্জ ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD