বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন

Sharing is caring!

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের একটি মৃত ইরাবতী ডলফিন। যার পেট ফাটা অবস্থায় পাওয়া গেছে।
শনিবার বিকেলে সৈকতের গঙ্গামতি পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদেরকে খবর দিলে তারা এসে এটিকে উদ্ধার করে।
স্থানীয় জেলেরা জানান, প্রায় ৮ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে জালে আটকানো রয়েছে। এছাড়া ডলফিনটির পেট ফাটা রয়েছে। ধারনা করা হচ্ছে, মোটামুটি চার-পাঁচ দিন আগে এটার মৃত্যু হয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, আমরা জেলেদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ধারণা করা হচ্ছে দুপুরের জোয়ারে এটি তীরে আঁটকে থাকতে পারে। এর শরীর থেকে পর্যাপ্ত রক্ত ঝরছিল এবং পেট ফাটা ছিল। তিনি আরও বলেন, এই বছর যতগুলো ডলফিন আসছে তারমধ্যে এটি সবচেয়ে বড়।
ইউএস-এইড, ওয়ার্ল্ড ফিস ইকো-ফিস ২, প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, আজকে যে ডলফিনটি মৃত্যু অবস্থায় ভেসে এসেছে এটি মূলত ইরাবতী ডলফিন। পেট ফেটে যাওয়ায় মনে হচ্ছে মৃত্যুটা অনেক আগেই হয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, জেলেদের মাধ্যমে খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। পরে বনবিভাগের সাথে কথা বলে তাদেরকে জানানো হয়েছে। তাঁদের সদস্য পাঠিয়ে মাটি চাপা দেয়া হয়েছে। এটি নিয়ে এবছর সৈকতে মোট ৯ টি মৃত ডলফিন ভেসে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD