মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
গলাচিপায় বেকু দিয়ে মাটি কাটতে বাধা দেওয়ায় মারধর

গলাচিপায় বেকু দিয়ে মাটি কাটতে বাধা দেওয়ায় মারধর

Sharing is caring!

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী গলাচিপায় বেকু দিয়ে মাটি কাটায় বাধা দেওয়ায় মারধর করার খবর পাওয়া গেছে। এতে তানভীর হাওলাদার (৪৮) ও তসলিম হাওলাদার (১১) নামে দুইজন আহত হয়েছে বলে জানা যায়। আহত তানভীর হাওলাদার হচ্ছেন উপজেলা পানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আলী আজম হাওলাদারের ছেলে আর তসলিম হাওলাদার হচ্ছেন তানভীর হাওলাদারের ছেলে।

ঘটনাসূত্রে ও তানভীর হাওলাদার জানান, গত ৩০ এপ্রিল সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার দিকে বেকু দিয়ে আমাদের রেকর্ডীয় জমিতে মাটি কাটায় বাধা দেওয়ায় আমাদের একই এলাকার শাওন, আরিফ, রেকসনা একত্রিত হয়ে আমাকে ও আমার ছেলেকে মারধর করে। পরে আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, তানভীরের হাত ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন স্থানে কালো কালো দাগ আছে। রুগীরা আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১৮ নম্বর ও ১৯ নম্বর বেডে ভর্তি আছে। এ বিষয়ে শাওনের কাছে জানতে চাইলে তিনি বলেন পরস্পর আমরা আত্মীয়।

এতে আমাদের দুই একজনও আহত হয়েছে। ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বলেন, দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আরএম শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD