রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন গোপালগঞ্জের ৬১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন গোপালগঞ্জের ৬১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

Sharing is caring!

মো: আরমান শেখ,গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন গোপালগঞ্জের ৬১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গোপালগঞ্জে ৬১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি সহ ঘর উপহার পেলেন। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দেশের ৬৪ জেলায় জমিসহ ৩২,৯০৪ টি ঘর বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং ভার্চুয়ালি উপকারভোগীদের সাথে তিনি কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী তাঁর পরিবারের স্মৃতিচারণ করে দেশে একটি পরিবারও গৃহহীন থাকবে না, পর্যায়ক্রমে সকলকে এ সুবিধার আওতায় আনা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

সারা জেলার ন্যায় গোপালগঞ্জেও ৬১২টি ভূমিহীন পরিবারকে একটি করে ঘর ও দুই শতক জমি উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এ লক্ষে আজ গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পৌর পার্কে উপকারভোগীদের মাঝে জমিসহ ঘরের প্রতিকি চাবি, ঘরের কবুলিয়াত দলিল ও পরিবেশ বান্ধব গাছের চারা হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা,উাপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন কে সাথে নিয়ে উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া এ ঈদ উপহার তুলে দেন। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধি সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD