রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় মুজিব শতবর্ষের ৩য় পর্যায়ের ঘর বিতরণের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

কলাপাড়ায় মুজিব শতবর্ষের ৩য় পর্যায়ের ঘর বিতরণের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক মুজিব শতবর্ষের ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত রবিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ূন কবির, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো.মনিরুল ইসলাম সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, “আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার ” শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে সমগ্র বাংলাদেশে নির্মিত হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের ঘর। ভিশন ২০২১ বাস্তবায়নে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২৬ এপ্রিল গণভবন থেকে প্রধানমন্ত্রী ৩য় পর্যায়ের ঘর বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যা ৬৪ জেলার সকল উপজেলা পরিষদ মিলনায়তন প্রান্তে বাংলাদেশ টেলিভিশন’র মাধ্যমে যুক্ত থাকবে। এ দিন প্রধানমন্ত্রীর পক্ষে কলাপাড়া উপজেলার বরাদ্দপ্রাপ্ত ২০৩টি ঘরের ১২০টি ঘরের সনদ হস্তান্তর করা হবে। ৩য় পর্যায়ে ঘর প্রদানে কলাপাড়া উপজেলাকে সম্পৃক্ত করায় তিনি প্রধানমন্ত্রীকে উপজেলা বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘর নির্মাণে ব্যাবহৃত উপকরণ এবং প্রতিকূলতা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ূন কবির। সবশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD