রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
যুবককে কুপিয়ে হত্যা

যুবককে কুপিয়ে হত্যা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে রনি মোল্লা (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নে ইছাপুরায় মামুন মেম্বর ওরফে হাতকাটা মামুন এবং রনি মোল্লার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।

নিহত রনি মোল্লা (৩১) বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের সানাপুরা গ্রামের ইয়াসিন মোল্লার মেজ ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুর রহমান।

তিনি জানান, রনি মোল্লার বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে ৩নং ওয়ার্ডের মেম্বার জহিরুল ইসলাম মামুন। আমি যত দূর জানি, ওই দুই পরিবারের মধ্যে ২০১২ সালে আরেকটি হত্যা মামলা চলছিল। সেই ঘটনায় উভয় পরিবারের লোক আসামি ছিল। সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা গেছে, এ ঘটনায় তরিকুল ইসলাম তৌফিক (৩৫) ও শহিদুল ইসলাম সাহান (৩২) নামে দুজন চিকিৎসাধীন রয়েছেন। আহতরা দাবি করেছেন, মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মামুন মেম্বার, তার ভাই সুমন ও কাওছারের নেতৃত্বে ১৫/২০ জন মিলে রাতে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্পিডবোডযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে রনি মোল্লার মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে পৌঁছেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD